ছবিতে অ্যামাজন: অন্তহীন ও রহস্যময় এক অরণ্য

নদী ও গাছপালার ওপর মেঘলা আকাশ

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, অ্যামাজোনাস রাজ্যে আনাভিলহানাস দ্বীপপুঞ্জের কাছে রিও নেগ্রো নদীর তীর, ২০১৯

ব্রাজিলের একজন ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাদো ছয় বছর ধরে অ্যামাজন অঞ্চলে ঘোরাঘুরি করে অরণ্য, নদী নালা এবং পাহাড় পর্বতের ছবি তুলেছেন। এই ছবিগুলো তিনি তুলেছেন তার নতুন বই অ্যামাজোনিয়ার জন্য।

"আমার কাছে এটা শেষ সীমান্তের মতো, এ যেন নিজেই রহস্যময় এক জগৎ, সেখানে প্রকৃতির এমন এক তীব্র শক্তি অনুভব করা যায় যেটা এই পৃথিবীর আর কোথাও নেই," বলেন তিনি।

অরণ্যের ওপর মেঘলা আকাশ

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, কটিঙ্গো জলপ্রপাত, রোরাইমা রাজ্যে, ২০১৮

"এটা এমন এক অরণ্য যার কোনো শেষ নেই, অন্তহীন। সারা পৃথিবীতে যতো গাছপালা ও পশুপাখি আছে তার এক দশমাংশ আছে প্রকৃতির এই একটি মাত্র গবেষণাগারেই।"

পর্বতের ওপর মেঘ

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, মারাওইয়া পর্বতমালা, অ্যামাজোনাস রাজ্যে, ২০১৮

অ্যামাজনের আদিবাসী লোকজনের আজীবনের বন্ধু সালগাদো অরণ্যের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু গোত্রের সদস্যদের দৈনন্দিন জীবনের ছবি তুলেছেন। এসব ছবিতে দেখা যাচ্ছে তারা কীভাবে শিকার করছেন, মাছ ধরছেন, নাচ গান করছেন এবং পালন করছেন বহু সামাজিক ও ধর্মীয় রীতি নীতি।

মুখে নকশা আঁকা এক মেয়ের মুখ।

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, এই মেয়েটির মুখে যে নকশা আঁকা হয়েছে সেটা বলে দেয় যে তার এখনও বিয়ে হয়নি। আক্রি রাজ্যের রিও এমোনিয়া আদিবাসী এলাকার কাম্পাতে এই ছবিটি তোলা হয়েছে ২০১৬ সালে।
1px transparent line

ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাদোর জন্ম ১৯৪৪ সালে। অর্থনীতির সঙ্গে সম্পর্কিত পেশা ছেড়ে ফটোগ্রাফার হিসেবে কাজ করতে শুরু করেন ১৯৭৩ সালে।

বেশ কয়েকটি আন্তর্জাতিক আলোকচিত্র সংস্থার হয়ে বহু অ্যাসাইমেন্টে কাজ করেছেন তিনি। এর পর তিনি ১৯৯৪ সালে তার স্ত্রী লেলিয়ার সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন অ্যামাজনস ইমেজেস নামের একটি সংস্থা।

এক ব্যক্তি পালকের অলঙ্কার তৈরি করছেন

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, এক ব্যক্তি পালকের অলঙ্কার তৈরি করছেন, ছবিটি আক্রি রাজ্যের রিও গ্রেগেরিও আদিবাসী এলাকায় ২০১৬ সালে তোলা।

কয়েক বছর ধরে তার তোলা ছবি বহু প্রদর্শনী এবং বই-এ স্থান পেয়েছে।

অরণ্যের ওপর মেঘ বৃষ্টি

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, স্যারা দো ডিভাইজর ন্যাশনাল পার্কে বৃষ্টি পড়ছে। ২০১৬ সালে তোলা

"আমি মনে প্রাণে চাই, আমার যেটুকু শক্তি আছে, যেটুকু ভালবাসা আছে তা থেকে আমি চাই, আমার এই বই যেন ৫০ বছর পরে হারিয়ে যাওয়া এক পৃথিবীর নিদর্শনের দলিল না হয়ে ওঠে," বলেন তিনি।

"অ্যামাজনকে বেঁচে থাকতে হবে।"

এক তরুণী

ছবির উৎস, Sebastião Salgado

ছবির ক্যাপশান, এক তরুণী আয়না দেখে নিজের মুখে রঙ করছেন। রিও এমোনিয়া আদিবাসী এলাকায় ২০১৬ সালে তোলা।
1px transparent line

অ্যামাজোনিয়া, তুলেছেন সেবাস্তিয়াও সালগাদো, প্রকাশ করেছে টাসচেন