বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
- ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো।
- ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনার পরও বেনিয়ামিন নেতানিয়াহু বা গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্টতা পায়নি।
- বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
- 'শব্দচয়ন' নিয়ে আইজিপিকে সতর্ক করেছেন জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনের কঠোরতা বোঝাতে আইজিপি "অসতর্কভাবে 'ক্রসফায়ার' শব্দটি ব্যবহার করেছেন"।
- পশ্চিমবঙ্গের সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। অভিযোগ দূর্গাপুজোর প্যান্ডেলের পাস বিক্রিতে বেহিসাবী টাকার লেনদেন হয়, এর সাথে জড়িত ছিলেন তিনি।
- ঢাকার শেরে বাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
- বাংলাদেশের বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) ছাত্র-ছাত্রী ভর্তির হার অত্যন্ত কম থাকায় ২৫টি প্রতিষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় শিফটের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
- নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার 'বন্ধ ছিল না', বরং রক্ষণাবেক্ষণ ও কিছু কারিগরি উন্নয়নের কাজের কারণে আজ প্রায় দেড় ঘণ্টা সার্ভার 'ধীরগতির' ছিল বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
- ইসরায়েলের নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান বদলে দেওয়ার পেছনে নিজের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।