মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের 'মব' বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
- আবারও পিছিয়েছে বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১শে অক্টোবর ফল প্রকাশ করা হবে।
- ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
- দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমে ধেয়ে আসছে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সাইক্লোন ‘অর্ণব’।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের মাধ্যমে যদি ভেটো প্রয়োগের ক্ষমতা ছাড়া নতুন ধরনের স্থায়ী সদস্যপদ তৈরি হয়, তাহলে সেই সদস্যরা কার্যত ‘দ্বিতীয় শ্রেণির’ সদস্য হয়ে থেকে যাবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ।
- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক থাকলেও নিজেদের ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা একটি বড় চ্যালেঞ্জ।
- দক্ষিণ ভারতের তামিলনাড়ুর থেনি কারাগার থেকে ১৭ জন বন্দি সোমবার রাতে পালিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
- ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
- সামাজিক মাধ্যমে এক পোস্টকে ঘিরে বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইল ভারতের উত্তর প্রদেশের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) বা মুখ্য নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়ার দপ্তর।
- স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইসরায়েলিদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
- কলকাতার বেহালা অঞ্চলের সরশুনায় এক কিশোরীকে চুম্বনের অভিযোগে ওই তরুণ, তার বাবা ও এক বন্ধুকে মারধর এবং নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছিল কিশোরীর পরিবারের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কিশোরীর বাবা, মামা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সকালে গ্রেফতারদের সঙ্গে নিয়ে ওই ঘটনার পুনর্নিমাণ করা হয়।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।