বুধবার সারাদিন যা যা হলো:
- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
- লেবাননের দক্ষিণাঞ্চলের আল-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।
- আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনা হওয়ার "সম্ভাবনা রয়েছে" বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে আনা হয়।
- বাংলাদেশের কুমিল্লায় সেনানিবাস এলাকায় নিহত ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খবরটি নিশ্চিত করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।
- বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পাকিস্তানের যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান তাদের রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্কভাবে নজর রাখছে।
- বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
- ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে যে তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে, তা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি।
- ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন।
- ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়—চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় তারা অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান “আর্থিক ধসের” মুখে পড়েছে এবং তারা "অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়"।
বিবিসি বাংলা'র লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলা'র মূল পাতায়।