সোমবার সারাদিন যা যা হলো:
- সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেলবন্দর ফুজাইরাহতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ইরান থেকে চালানো ড্রোন হামলার পর এই আগুন ছড়িয়ে পড়ে।
- সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালিতে তাদের একটি ট্যাংকারে আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
- সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে, আর চতুর্থটি সাগরে গিয়ে পড়েছে।
- হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে 'বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
- যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, যে দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে।
- ইরানের সতর্কতা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
- পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টা নাগাদ বেসরকারি ফলাফলে বিজেপি ১৯০টি আসনে বিজয়ী হয়েছে।
- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতের বিরোধী জোটের প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
- গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৭ শিশু। এই বছরে একদিনে হামে আক্রান্ত হয়ে এটি সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা তিনশো ছাড়াল।
- আবারো পরিবর্তন আসছে বাংলাদেশের পুলিশ বাহিনীর পোশাকে। সেক্ষেত্রে এর আগের ডার্ক গ্রিন ও গাঢ় নীল দুই ধরনের শার্ট ফিরিয়ে আনা হচ্ছে। তবে, প্যান্টের রং পরিবর্তন করে দেওয়া হবে খাকি প্যান্ট।
বিবিসি বাংলার লাইভ পাতার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এখানেই লাইভ পাতা শেষ হচ্ছে।
আরও খবর পড়তে ওয়েবসাইটের মূল পাতায় ক্লিক করুন।





