হরমুজের নাম 'ট্রাম্প প্রণালি' দেওয়া মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প
সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে হরমুজ প্রণালির নাম 'স্ট্রেইট অফ ট্রাম্প' বা 'ট্রাম্প প্রণালি' লেখা রয়েছে।
এর আগে এক বক্তৃতায়ও ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন তিনি।
সেখানে উপস্থিত লোকজন তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ‘ভুল’ বলে মনে করতে পারে, "কিন্তু সবাই জানে, আমি খুব কমই ভুল করি"।