মঙ্গলবার সারাদিন যা যা হলো-
- ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার খবর মিলেছে। জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।
- এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় তাদের অবরোধ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ তা অতিক্রম করতে পারেনি।
- ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
- ইসরায়েল ও লেবাননের মধ্যে আলোচনার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ও হেজবুল্লাহর মধ্যে যুদ্ধ চলছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় ধোঁয়া উড়তে দেখা যায়।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার।
- বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে যে ধাক্কা লেগেছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুক্তরাজ্যের ওপর, এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
- ফ্রান্স ঘোষণা করেছে যে, তারা ব্রিটেনের সাথে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ে একটি আন্তর্জাতিক বৈঠকের আয়োজন করবে।
- গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
- নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বাংলা নতুন বছরের প্রথম দিন টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।