ক্ষুধা, ঝগড়া, বন্ধুত্ব, রাগ, তেলের লাইনেই বহু গল্প

ভিডিওর ক্যাপশান, ক্ষুধা, ঝগড়া, বন্ধুত্ব, রাগ, তেলের লাইনেই বহু গল্প
ক্ষুধা, ঝগড়া, বন্ধুত্ব, রাগ, তেলের লাইনেই বহু গল্প

"এই গাড়ি আইসেএ..." এমন উল্লাস তৈরি হয় তেজগাঁও-এর একটি রাস্তায় বেলা তিনটা নাগাদ।

রাস্তের মাঝে আইল্যান্ডে সারি ধরে থাকা সবার মুখে হাসি। ভোর চারটা-পাঁচটা নাগাদ এসে জ্বালানি তেলের অপেক্ষায় লাইন ধরেছেন তারা।

দীর্ঘ সময় জ্বালানি তেলের লাইনে অপেক্ষা করে একটা গাড়ি আসলেই 'ঈদের আনন্দ' সৃষ্টি হচ্ছে।

আবার রাতভর লাইনে দাঁড়িয়ে ভোরবেলা পাম্প থেকে জানানো হচ্ছে ১৩ ঘণ্টার মতো তেল দেয়া বন্ধ থাকবে। হয় গাড়ির কোটা শেষ, বা তেলই শেষ। এই চিত্র ছিলো তেলের দাম বাড়ানোর প্রথম রাতের।

এখনো তেলের অনেক পাম্প একটা লম্বা সময় বন্ধই থাকছে।

কিছু পাম্প থেকে জানা যায় ইরান যুদ্ধের আগে দৈনিক যত তেল তারা পেতেন তার চেয়ে কম সরবরাহ করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে তা অর্ধেকেরও কম।

অন্যদিকে দিন-রাত সবসময়েই পাম্প ঘিরে কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরি হচ্ছে। দাম বাড়ানোর পরও গাড়ির সারি কমেনি।

এর সাথে লাইনে দাঁড়ানো মানুষ প্রচণ্ড শারীরিক মানসিক চাপের মুখে পড়ছেন।

প্রায়ই ঝগড়া লেগে যাচ্ছে। অনেকে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আবার লাইনে দাঁড়িয়ে গল্প করতে করতে বন্ধুত্বের মতোও হয়ে যাচ্ছে।

দিন থেকে রাত, মধ্যরাত থেকে ভোর, সেই লাইনগুলোতেই আছে বহু গল্প।

দেখুন অর্চি অতন্দ্রিলার ভিডিও প্রতিবেদনে